কাদেরকে পুলিশ পরোয়ানা বা ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া গ্রেফতার করতে পারে? # আপনাকে যেকোন সময় পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে? # ফৌজদারী কার্যবিধি - ধারা - 54 # Code of Criminal Procedure # Tamim Islam # তামিম ইসলাম # বাংলাদেশের আইন # Bangladesh al Laws

Tamim Islam Blog
By -
0
কাদেরকে পুলিশ পরোয়ানা বা ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া গ্রেফতার করতে পারে? # আপনাকে পরোয়ানা ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারবে? # ফৌজদারী কার্যবিধি - ধারা - 54 # Code of Criminal Procedure # Tamim Islam # তামিম ইসলাম # বাংলাদেশের আইন # Bangladesh al Laws

 কাদেরকে পুলিশ পরোয়ানা বা ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া গ্রেফতার করতে পারে?

ফৌজদারী কার্যবিধি (ধারা - 54) 

নিম্ন লিখিত ব্যক্তিদেরকে যেকোন পুলিশ অফিসার ম্যাজিষ্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারবেঃ 

1. আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তি 

    (যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে বা সন্দেহ আছে।

যেহেতু এই বিষয়টির সাথে আমল যোগ্য আর আমল অযোগ্য অপরাধের বিষয়টি চলে আসে তাই আমরা সংক্ষিপ্ত আকারে আমল যোগ্য ও আমল অযোগ্য অপরাধের বিষয়টি দেখে নিব। 

 আমলযোগ্য অপরাধ হলো- খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস, ডাকাতি ইত্যাদি গুরুতর অপরাধগুলো) তার মানে হচ্ছে সংক্ষেপে বললে আপনি যখন গুরুতর অপরাধ সংঘটন করবেন তখন তা আমলযোগ্য অপরাধ হবে এবং তার জন্য ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে। আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় মামলা দায়ের করা যায়।

আমল অযোগ্য অপরাধ হলো উশৃঙ্খল আচরণ, ট্রাফিক লঙ্ঘন, অনুপ্রবেশ, মানহানি, প্রতারণা ইত্যাদি লঘু অপরাধ। আমল অযোগ্য অপরাধে পুলিশ কাউকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে না। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতে মামলা দায়ের করতে হয়। আমল অযোগ্য অপরাধের বিষয়ে থানায় গেলে তা শুধু জিডি হিসেবে অন্তর্ভুক্ত হবে, অভিযোগ বা মামলা নয়। 

2. আইন সঙ্গত কোনো কারণ ছাড়া যার কাছে ঘর ভাঙ্গার সরঞ্জাম আছে 

    (আইন সঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব ঐ ব্যক্তির)

3. এই কার্যবিধি কিংবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে 

4. চোরাই মাল যার কাছে থাকবে 

    (চোরাই মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে)

5. পুলিশের কাজে বাঁধা দানকারী ব্যক্তি অথবা হেফাজত পলাতক ব্যক্তি 

    (বা যিনি হেফাজত হইতে পালানোর চেষ্টা করেছে)

6. সশস্ত্র বাহিনী থেকে পলাতক ব্যক্তি 
    (বা সশস্ত্র বাহিনী থেকে পালানোর ব্যাপারে যাকে সন্দেহ করা যেতে পারে।  সেনা, নৌ ও বিমান বাহিনীকে একত্রে সশস্ত্র বা সামরিক বাহিনী বলা হয়ে থাকে)

7. বাংলাদেশে করলে অপরাধ হতো এমন কাজ দেশের বাহিরে করলে 

8. কোনো মুক্তি প্রাপ্ত আসামী। যে 565 (3) উপধারার নিয়ম লঙ্ঘন করেছে। 

9. যাকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের অনুরোধ পাওয়া গেছে 

কাদেরকে পুলিশ পরোয়ানা বা ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া গ্রেফতার করতে পারে? # আপনাকে পরোয়ানা ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারবে? # ফৌজদারী কার্যবিধি - ধারা - 54 # Code of Criminal Procedure # Tamim Islam # তামিম ইসলাম # বাংলাদেশের আইন # Bangladesh al Laws

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)