রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি কি সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন? রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত হওয়া লাগবে? যদি কোনোদিন অভিশংসনে রাষ্ট্রপতি পদ হারান তাহলে পুনরায় রাষ্ট্রপতি হতে পারবে? # বাংলাদেশের সংবিধান # Tamim Islam # Tamim Islam Blog # তামিম ইসলাম # তামিম ইসলাম ব্লগ # সংবিধানের জরুরী অংশ

Tamim Islam Blog
By -
0

রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি কি সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন? রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়সত কত হওয়া লাগবে? যদি কোনোদিন অভিশংসনে রাষ্ট্রপতি পদ হারান তাহলে পুনরায় রাষ্ট্রপতি হতে পারবে? # বাংলাদেশের সংবিধান # Tamim Islam # Tamim Islam Blog # তামিম ইসলাম # তামিম ইসলাম ব্লগ # সংবিধানের জরুরী অংশ

ধারা - 48 

রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? - ধারা - 48 (1)

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ব্যাপারে ধারা 48(1) এ বলা হয়েছে -

বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন। যিনি সংসদ সদস্যগণ দ্বারা নির্বাচিত হইবেন। 

রাষ্ট্রপতির অবস্থান হইবে কোথায়? - ধারা 48(2)

রাষ্ট্র প্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রর অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবে। 

রাষ্ট্রপতি কি সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন?

রাষ্ট্রপতি মাত্র দুইটি কাজ ছাড়া প্রায় সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন। 

এই বিষয়ে 48(3) ধারায় বলা হয়েছে -

শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। এছাড়া সকল কাজই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করবেন। 

তবে শর্ত হলো-

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শ দিয়েছেন কিনা তা সম্পর্কে কোনো আদালত তদন্ত করতে পারবেন না। অর্থাৎ কোনো বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নিকট থেকে কোনো পরামর্শ নিয়েছে কিনা তা যাচাই করতে পারবে না কোনো আদালত। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কোনো তদন্তও করতে পারবে না। 

রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত হওয়া লাগবে?

এ বিষয়ে ধারা 48(4)-এ বলা হয়েছে -

কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হইতে পারবে না, যদি তিনি 

ক) পঁয়ত্রিশ বছরের কম বয়স্ক হন।

তার মানে 35 বছরের কম বয়স হলে আপনি রাষ্ট্রপতি হতে অযোগ্য হইবেন।   

এছাড়া 

খ)-তে বলা হয়েছে যদি কেহ সংসদ সদস্য হওয়ার যোগ্য না হন তাহলে তিনি রাষ্ট্রপতি হইতে পারবেন না। 

যদি কোনো রাষ্ট্রপতি কোনোদিন অভিশংসনে রাষ্ট্রপতি পদ হারান তাহলে পুনরায় তিনি রাষ্ট্রপতি হতে পারবেন? 

এ বিষয়ে ধারা 48(4)-এ বলা হয়েছে -

গ) যদি কোনো রাষ্ট্রপতি কোনোদিন অভিশংসনে রাষ্ট্রপতি পদ হারান তাহলে পুনরায় তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তিনি অযোগ্য হইবেন। 

রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির ভূমিকা কি?

48 (5) উপধারায় বলা হয়েছে -

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোন বিষয়ে মন্ত্রীসভায় বিবেচনার জন্য পেশ করবেন বা পাঠাবেন। 

রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি কি সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন? রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়সত কত হওয়া লাগবে? যদি কোনোদিন অভিশংসনে রাষ্ট্রপতি পদ হারান তাহলে পুনরায় রাষ্ট্রপতি হতে পারবে? # বাংলাদেশের সংবিধান # Tamim Islam # Tamim Islam Blog # তামিম ইসলাম # তামিম ইসলাম ব্লগ # সংবিধানের জরুরী অংশ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)