থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কখন পরোয়ানা বা ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া কাউকে গ্রেফতার করাতে পারে ?
ফৌজদারী কার্যবিধি - ধারা - 55:
ক) যদি সন্দেহ হয় যে, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ (খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস, ডাকাতি ইত্যাদি গুরুতর অপরাধ) করার উদ্দেশ্যে থানার এলাকার মধ্যে নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করে অবস্থান করতেছে।
(অর্থাৎ যদি এমন কোনো ব্যক্তি থানা এলাকায় নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতার মাধ্যমে অবস্থান করে এবং এর কারণে যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির সন্দেহ হয় যে, সে আমলযোগ্য অপরাধ করার সম্ভাবনা আছে তখন তাকে গ্রেফতার করতে পারে।)
খ) থানার এলাকার মধ্যে অবস্থান করা এমন ব্যক্তি, যার প্রকাশ্য জীবিকা নাই, অথবা যে ব্যক্তি নিজের সম্পর্কে কোন সন্তোষজনক বিবরণ দিতে পারে না।
(অর্থাৎ থানা এলাকার মধ্যে যদি এমন ব্যক্তি থাকেন, যার প্রকাশ্য কোনো জীবিকা নেই, প্রকাশ্য আয়ের উৎস নেই। কিভাবে খাচ্ছেন, কিভাবে আয় করছেন তার কোনো সু-স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তখন তাকে সন্দেহমূলকভাবে ওসি গ্রেফতার করতে পারেন।)
গ) যে অভ্যাসগতভাবে চোর বা ডাকাত বলে পরিচিত। বা জেনে শুনে চোরাই মালামাল গ্রহণ করে অথবা অভ্যাসগতভাবে অন্যকে আঘাত বা ভীতি প্রদর্শন করে। তাকে ওসি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারেন।
থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কখন পরোয়ানা বা ম্যাজিষ্ট্রেটের আদেশ ছাড়া কাউকে গ্রেফতার করাতে পারে? # আপনাকে যেকোন সময় পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে? # কখন পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে? # ফৌজদারী কার্যবিধি - ধারা - 55 # Code of Criminal Procedure # Tamim Islam # তামিম ইসলাম # বাংলাদেশের আইন # Bangladesh al Laws
