জবাইখানা, মাংস প্রক্রিয়াকরণ কারখানা, মাংস বিক্রয় স্থাপনা নির্মাণ করাঃ (ধারা-7)
এই আইন অনুসারে পশু জবাই করার জন্য জবাইখানা, মাংস প্রক্রিয়া করার জন্য কারখানা, মাংস বিক্রয়ের জন্য বিক্রয় স্থাপনা নির্মাণ করতে হইবে।
পশু জবাই করার জন্য জবাইখানা, মাংস বিক্রয় স্থাপনা এবং মাংস প্রক্রিয়াকরণ কারখানা কি সবাই স্থাপন করতে পারবে? (ধারা-8)
8 (1) এই আইনের 9 ধারার অধীন লাইসেন্স গ্রহণ না করিয়া বানিজ্যিক উদ্দেশ্যে জবাইখানা, মাংস প্রক্রিয়াকরণ কারখানা বা মাংস বিক্রয় স্থাপনা নির্মাণ বা পরিচালনা করতে পারবে না।
তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত কোনো জবাইখানা বা সশস্ত্র বাহিনীর সদস্যগণের জন্য সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত মাংস বিক্রয় বা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অর্থাৎ যেহেতু জবাইখানা, মাংস প্রক্রিয়া করার জন্য কারখানা, মাংস বিক্রয়ের জন্য বিক্রয় স্থাপনা নির্মাণ সরকার করিবে, তাই যদি কেহ এগুলো বানিজ্যিক উদ্দেশ্যে করতে চায় সেক্ষেত্রে তার এই আইনের 9 ধারার অধীনে লাইসেন্স সংগ্রহ করিয়া পশু জবাইয়ের জন্য জবাইখানা, মাংস প্রক্রিয়া করার জন্য কারখানা, মাংস বিক্রয়ের জন্য বিক্রয় স্থাপনা নির্মাণ করিতে পারিবে।
পশু জবাই করার জন্য জবাইখানা, মাংস বিক্রয় স্থাপনা এবং মাংস প্রক্রিয়াকরণ কারখানা কি সবাই স্থাপন করতে পারবে? # পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-2011# বাংলাদেশের সকল আইন # BD Law # Bangladesh Law # গুরুত্বপূর্ণ আইন # Tamim Islam # Tamim Islam Blog # তামিম ইসলাম।

