যখন অপরাধ করেছেন তখন আইন পাশ হয় নাই বা আইন বলবৎ ছিল না, আপনি কি তাহলে অপরাধী হবেন? (ধারা-35)
না হবেন না। এ বিষয়ে সংবিধানের 35 (1) ধারায় বলা হয়েছে -
অপরাধের দায় যুক্ত কোনো কাজ সংঘটনকালীন সময় বলবৎ ছিল এমন আইন কেহ ভঙ্গ করলে সে অপরাধী বলে বিবেচিত হইবে। এছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না অর্থাৎ কাজটি যখন আপনি করেছেন তখন একটি আইন বলবৎ বা প্রচলিত ছিল, শুধুমাত্র তখনই আপনি অপরাধী হবেন। কোনো আইন বলবৎ বা প্রচলিত ছিল না, সেক্ষেত্রে আপনি অপরাধী নন।
এবং অপরাধ সংঘটনকালে বলবৎ ছিল সেই আইন অনুযায়ীই তার বিচার হইবে। ঐ আইনে যে দণ্ড দেওয়া যাইতো, সেই দণ্ডই দেওয়া যাইবে, এর থেকে বেশিও নয়, কমও নয়। অর্থাৎ ভিন্ন কোনো দণ্ড দেওয়া যাইবে না।
একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার বিচারের সম্মুখীন করা যাইবে? - 35 (2)
একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার বিচারের সম্মুখীন করা যাইবে না বা ফৌজদারীতে সোপর্দ করা যাইবে না কিংবা একাধিকবার দণ্ড প্রদান করা যাইবে না।
আপনি কোনো ফৌজদারী আদালতে দ্রুত বা প্রকাশ্য বিচার চাইতে পারেন? আদালতে দ্রুত বা প্রকাশ্য বিচার চাওয়ার অধিকার আপনার আছে? -35(3)
হ্যাঁ, দ্রুত বা প্রকাশ্য বিচার আপনি চাইতে পারেন। এ অধিকার আপনার আছে। ধারা 35(3)-এ বলা হয়েছে -
ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন।
আপনাকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বা কথা বলাতে কেহ বাধ্য করতে পারবে?
না পারবে না। 35 (4) -এ বলা হয়েছে -
কোনো অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে কেহ বাধ্য করতে পারবে না বা বাধ্য করা যাইবে না।
আপনি একজন অপরাধী। কিন্তু আপনাকে অমানুষিক দণ্ড দেওয়া যাইবে? আপনাকে নিষ্ঠুর, লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে?
না, দেওয়া যাইবে না। 35 (5) - এ বলা হয়েছে -
কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহারও করা যাইবে না।
উপধারা-6
প্রচলিত আইনে যদি নির্দিষ্ট কোনো দণ্ডের কথা উল্লেখ থাকে বা বিচার পদ্ধতি থাকে তা কিন্তু এই অনুচ্ছেদের 3 বা 5 দফার কোন কিছুই প্রভাবিত করবে না।
যখন অপরাধ করছি তখন আইন পাশ হয় নাই। আমি কি অপরাধী? # অপরাধ সংঘটন হওয়ার সময়ে আইন পাশ না হলে সে কি অপরাধী হবে? # অপরাধ করা কালীন সময়ে আইন বলবৎ ছিল না, তার জন্য দন্ড কি? # নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে কেহ বাধ্য করতে পারে? # বাংলাদেশের সংবিধান # Tamim Islam # Tamim Islam Blog # তামিম ইসলাম # তামিম ইসলাম ব্লগ # সংবিধানের জরুরী অংশ।
