দন্ডবিধি - ধারা-135
সশস্ত্র
বাহিনীর কেহ চাকুরী থেকে পালিয়ে আপনার কাছে আশ্রয় চাইলে আপনি তাকে আশ্রয় দিবেন? #
সেনা, নৌ, বিমান বাহিনী থেকে পলাতক সৈনিক/নাবিক/বৈমানিককে আশ্রয় দেওয়া কি অপরাধ?
# সৈনিক, নাবিক বা বৈমানিকের পলায়নে
সহায়তা করলে কি হবে?
এই
প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আমরা অতি সংক্ষেপে দেখে নিব। একসাথেই আমরা জেনে নিব
যে, আমরা তাকে আশ্রয় দিব কিনা, আশ্রয় দেওয়া অপরাধ কিনা, বা আশ্রয় দিলে কি হবে।
বিষয়টি আমরা অতি সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন।
দন্ডবিধি - ধারা 135-এ বলা
হয়েছে -
কোনো ব্যক্তি
যদি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীর কোনো কর্মকর্তা, সৈনিক, নাবিক
বা বৈমানিক তার বাহিনী থেকে পলায়ন করেছে জানা স্বত্বেও তাকে আশ্রয় দেয় বা রক্ষা
করে তাহলে তাকে দুই বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা
অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত
করা হবে। উভয়
দণ্ড মানে হলো কারাদণ্ডও হবে এবং অর্থদণ্ডও হবে।
বিষয়টি সংক্ষেপে বললে, বাংলাদেশ সেনা বাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীর কোনো কর্মকর্তা বা কোনো সৈনিক/নাবিক বা বৈমানিক তার বাহিনী থেকে পালিয়েছে জানা স্বত্বেও আপনার আত্মীয় স্বজন হওয়ার কারণে বা আপনজন হওয়ার কারণে বা যেকোনভাবেই আপনি যদি তাকে আশ্রয় দেন তাহলে আপনার দুই বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
সশস্ত্র বাহিনীর কেহ চাকুরী থেকে পালিয়ে আপনার কাছে আশ্রয় চায় আপনি তাকে আশ্রয় দিবেন # সেনা, নৌ, বিমান বাহিনী থেকে পলাতক সৈনিকনাবিকবৈমানিককে আশ্রয় দেওয়া কি অপরাধ # সৈনিক, নাবিক বা বৈমানিকের পলায়নে সহায়তা করলে কি হবে # সেনা, নৌ বা বিমানবাহিনীর কাউকে যদি পলায়নে সহায়তা করেন তাহলে কি হবে # দন্ডবিধি 135 # Penal Code of Bangladesh # বাংলাদেশের সকল আইন # BD Law # Bangladesh Law # গুরুত্বপূর্ণ আইন # Tamim Islam # Tamim Islam Blog # তামিম ইসলাম।

